হাইমচর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মোঃ আল আমিন সাপের কামড়ে অসুস্থ হয়ে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।
এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আল আমিনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, আবু আবদুল্লাহ মোঃ হাসান, আমিন বেপারী, সাইফুদ্দিন আল আমিনসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
চিকিৎসকরা জানান, আল আমিন বর্তমানে শঙ্কামুক্ত আছেন এবং দ্রুত সুস্থতার পথে রয়েছেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ