ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইন অনুযায়ী মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ এবং কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার মাধ্যমে তার মানসিক শান্তি বিঘ্নিত করা হয়েছে।

মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন: মুজতবা খন্দকার – সাংবাদিক ও এক্টিভিস্ট, মহিউদ্দিন মোহাম্মদ – লেখক ও এক্টিভিস্ট, নিরব হোসাইন – ঢাকা কলেজের শিক্ষার্থী, আশফাক হোসাইন ইভান।

এছাড়া অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে শেহরীন আনিমের ছবি এডিট করে পুনরায় প্রকাশ এবং মানহানিকর মন্তব্য করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

শেহরীন আনিম ভূইয়া মোনামি বলেন,

মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।