ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ জন প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর মধ্যে চাঁদপুর জেলার ৫ টি আসনের মধ্যে ৫ টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।

চাঁদপুরের ঘোষিত পাঁচ আসনের প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ.ন.ম. এহসানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব) আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লায়ন হারুন অর রশিদ, এবং চাঁদপুর-৫ (হাজিগঞ্জ ও শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এমআর