বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। ১ নভেম্বর সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, ক্রীড়া ও নৈতিকতার শিক্ষা লাভ করে।
বর্তমানে দেশে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।
ছেলেদের জন্য ৯টি: ফৌজদারহাট (চট্টগ্রাম), ঝিনাইদহ, মির্জাপুর (টাঙ্গাইল), রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা ও কুমিল্লা।
মেয়েদের জন্য ৩টি: ময়মনসিংহ, ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।
আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (ক্যাডেট কলেজ ভর্তি ওয়েবপোর্টাল অনুযায়ী)।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
২. জন্মসনদের সত্যায়িত ফটোকপি।
৩. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সনদ (ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রমাণ)।
৪. মা-বাবা বা অভিভাবকের মাসিক আয়ের প্রত্যয়নপত্র।
৫. মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
আবেদন শুরু ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা, আবেদন শেষ ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা, প্রবেশপত্র সংগ্রহ ১১ ডিসেম্বর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত। লিখিত পরীক্ষা ২৭ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা–বেলা ১টা।
ভর্তি পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণির সিলেবাস অনুযায়ী, রচনামূলক পদ্ধতিতে মোট ৩০০ নম্বরের ওপর।
বিষয় নম্বর: ইংরেজি ১০০, গণিত ১০০, বাংলা ৬০, সাধারণ জ্ঞান ৪০
ইংরেজি: Grammar, Tense, Sentence Transformation, Right Form of Verbs, Punctuation, Idioms, Rearrangement ইত্যাদি।
গণিত: সংখ্যা, ভগ্নাংশ, অনুপাত, শতকরা, বীজগণিত, জ্যামিতি, উপাত্ত। বাংলা: ধ্বনি, বর্ণ, পদ, কারক, বাগধারা, অনুচ্ছেদ, ভাবসম্প্রসারণ, অনুধাবন। সাধারণ জ্ঞান: বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, খেলাধুলা, সাম্প্রতিক বিষয়াবলি।
জাতীয়তা: বাংলাদেশি নাগরিক, শিক্ষাগত যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস, উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি, স্বাস্থ্য: শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে, দৃষ্টিশক্তি: চশমাবিহীন এক চোখে ৬/১২ ও অন্য চোখে ৬/১৮; চশমাসহ দুই চোখে ৬/৬
যেসব প্রার্থী পূর্বে ক্যাডেট কলেজের লিখিত, মৌখিক বা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হয়েছে, তারা পুনরায় আবেদন করতে পারবে না। তাছাড়া যাদের মধ্যে গ্রস নকনী, ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ড, অ্যাজমা, হৃদরোগ, মৃগী, হেপাটাইটিস, ডায়াবেটিস, রাতকানা, বিছানায় প্রস্রাবের অভ্যাস ইত্যাদি সমস্যা রয়েছে, তাদের আবেদনও অগ্রহণযোগ্য হবে।
তথ্যসূত্র: ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ