পতিত স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোন ধরণের বিক্ষোভ বা বিশৃঙ্খলা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই বিপ্লবীদের আর ধৈর্যের পরীক্ষা করবেন না।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি তার পোস্টে লেখেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে- দুপুরবেলা ডজন খানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।
তিনি ওই স্ট্যাটাসে আরও লেখেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন- এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই- চিরদিনের জুলাই।
এমআর
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ