ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক মেধাবী শিক্ষার্থীর ফরম ফিলাপের জন্য ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

সোমবার ১০ নভেম্বর ক্যাম্পাসে এই উদ্যোগের ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান খন্দকার।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, ঢাকা কলেজ ছাত্রদল সবসময় মেধা ও মানবিকতার পক্ষে কাজ করে যাবে এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে।