কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস–কণ্ঠচর্চা কেন্দ্রের অষ্টম কার্যনির্বাহী পরিষদের ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনা কবির শ্রেষ্ঠা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি রুবাইয়াত তাজবীন ও সাধারণ সম্পাদক কিফায়ত উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য পদে যারা আছেন, নতুন কমিটির সহ-সভাপতি সাইমা আক্তার ও মো. তাহমিদ শান্ত। যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবা হালিম ও কানিজ ফাতেমা রিমি। সাংগঠনিক সম্পাদক নিলয় সরকার ও জান্নাতুল ফেরদৌস মৌনতা। অর্থ সম্পাদক সাদিয়া নওশীন ঐশী। দপ্তর সম্পাদক ফারহা খানম।
যোগাযোগ সম্পাদক ফরহাদ কাউছার। প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ শান্ত। তথ্যপ্রযুক্তি সম্পাদক সোহেল আহাম্মেদ। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাকিয়া সুলতানা। পাঠচক্র সম্পাদক পূর্ণী আক্তার। আপ্যায়ন ও অনুষ্ঠান সম্পাদক দিয়া আফরোজ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন,
- “অনুপ্রাস কণ্ঠচর্চার মাধ্যমে যেমন ক্যাম্পাসে সাংস্কৃতিক পুনর্জাগরণের স্ফুলিঙ্গ তৈরি হবে, তেমনি শিক্ষার্থীদের কণ্ঠ-উচ্চারণ, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন সভাপতি আমিনা কবির শ্রেষ্ঠা বলেন,
- “অনুপ্রাস শুধু আবৃত্তির সংগঠন নয়; উপস্থাপনা, শুদ্ধ উচ্চারণ, সুন্দরভাবে কথা বলা, ক্লাস প্রেজেন্টেশন—সব কিছুতেই এটি শিক্ষার্থীদের সহায়তা করে। সিনিয়রদের মতো আমরাও নতুনদের পাশে থাকব।”
নবঘোষিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ