জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল ও প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ক্যাম্পাসে সক্রিয় ভূমিকার কারণে প্যানেলের শীর্ষ দুই প্রার্থী একে এম রাকিব ও খাদিজাতুল কুবরা বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছেন।
প্যানেলটির নেতৃত্বে থাকা রাকিব ও খাদিজা নিজেদের ক্যাম্পাসে বিভিন্ন সময় শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন। তাদের অনুসারীরা মনে করেন, জবিতে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীকল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপনে এই প্যানেল ভূমিকা রাখতে পারে।
প্যানেলের পূর্ণ প্রার্থী তালিকা :
সহ-সভাপতি: একেএম রাকিব, সাধারণ সম্পাদক: খাদিজাতুল কুবরা, সহ-সাধারণ সম্পাদক: বিএম আতিকুর রহমান তানজিল, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: অনিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক: নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার, সম্পাদক: অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: তাকরিম আহমেদ
ক্রীড়া সম্পাদক: মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক: মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক: রিয়াসাল রাকিব, নির্বাহী সদস্য: ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ।
প্যানেলের নেতারা বলেন, “জবিতে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ