কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির উদ্যোগে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানভিত্তিক “স্টার্ট ইয়োর প্রবলেম সলভিং জার্নি উইথ ফাইট্রন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে কর্মশালায় অংশ নেন ফাইট্রন এড-টেক প্ল্যাটফর্মের ম্যানেজার ইমদাদুল হক এবং সিনিয়র সিএস ইনস্ট্রাক্টর মাহমুদ হোসাইন পিয়াস, পাশাপাশি প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কর্মশালায় শিক্ষার্থীদের হাতে কলমে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের কৌশল শেখানো হয়। এছাড়া ক্যারিয়ার গাইডলাইন, টেক জার্নিতে প্রয়োজনীয় দক্ষতা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ফাইট্রনের ম্যানেজার ইমদাদুল হক বলেন, “প্রোগ্রামিং এমন একটি বিষয়, একবার মজা পেয়ে গেলে বারবার করতে মন চায়। ভার্সিটি লাইফে এক্সাম, ক্লাবের কাজের পাশাপাশি প্রোগ্রামিংটা সকলের জন্য প্রয়োজন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের এই বিষয়টি পুনরায় শুরু করার উৎসাহ দেওয়া।”
কুবি আইটি সোসাইটির সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাকিব বলেন, “আইটি সোসাইটির ২০২৫-২৬ কমিটির প্রথম আয়োজন এটি। ফাইট্রনের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিটিটিভ প্রোগ্রামিং ও সমস্যার সমাধানে দক্ষতা অর্জন করবে। আগামী তিন মাসের জন্য একটি কম্পিটিটিভ প্রোগ্রামিং বুথ ক্যাম্পও চালু করা হবে।”
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ