এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস অধিভুক্ত এলাকায় আগামীকাল শুক্রবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা মো. আল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস জানায়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ