কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো স্নাতক ডিগ্রী শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উপার্জনের সুযোগ তৈরির লক্ষ্যে “Earn While You Learn: ক্যারিয়ার বিফোর ডিগ্রী” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব ও মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইমা আফরিন সাদিয়া।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— মেক্সেমি’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. মেহেদি হাসান, গ্রাফিক ডিজাইনার ও ক্রিয়েটিভ ভিজুয়াল স্ট্র্যাটেজিস্ট ফজলে রাব্বি সরকার, মিয়াকি’র ব্যবস্থাপনা সার্ভিস প্রধান মো. আলতামিস নাবিল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আরিফ হাসান, এন.এস.ডি.এ. লেভেল সিক্স সার্টিফিকেট ট্রেইনার আশেকুল ইসলাম তানজিল, নীলাভ্রা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও মেক্সেমি’র অপারেশন অফিসার সাইফুল ইসলাম, ভয়েস অব ঢাকার প্রতিষ্ঠাতা রওশান তাইয়েন, ঢাকা উত্তর পশ্চিম রোটার্যাক্ট ক্লাবের সেক্রেটারি ও মিয়াকি’র সিনিয়র ম্যানেজার সাহেদ সাদ উল্লাহ।
আলোচকরা ব্যবসায় উদ্যোগ, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এআই দ্বারা ইমেজ ও প্রেজেন্টেশন তৈরি—এসব বিষয়ে শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
সেমিনারে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারের হেড অব অর্গানাইজার, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রিদওয়ানুল ইসলাম বলেন—

“বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই ভাবে কীভাবে নিজেদের খরচ নিজেই বহন করা যায়। তারা যেন একটি সঠিক রোডম্যাপ পায়—সেই লক্ষ্যেই আমরা এই কোর্স ডিজাইন করেছি। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘মেক্সেমি’-র সৌজন্যে এবং কুবি রোটার্যাক্ট ক্লাব ও বিডিঅ্যাপসের সহযোগিতায় সেমিনারটি আয়োজিত হয়।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ