বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো আগামী ২২ ডিসেম্বর  অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রতিদিনই বাড়ছে।এরই রেশ ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক এবং পরিবহন পরিচালক ড. তারেক বিন আতিকের বিরুদ্ধে জকসু নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
‎জকসু গঠনতন্ত্র কে বৃদ্ধাঙ্গুলি দেখি ভিপি ও সদস্য প্রার্থীকে প্রমোট করে পোস্ট দেওয়াতে এই সমালোচনার সৃষ্টি হয়েছে।
‎
‎ভূমিকম্পে আতঙ্কের কারণে সাতদিন জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে দেন ভিপি প্রার্থী একেএম রাকিব সহ ছাত্রদল সমর্থিত”ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’প্যানেল।  এইরকম একটি বিষয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তার প্রমাণ মিলে  বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক ড. তারেক বিন আতিক তার ফেসবুক পোস্টে।
‎
‎তিনি  লিখেন,”এই প্রচেষ্টার জন্য AKM Rakib ও MD Ariful Islam Mohammad Annan কে ধন্যবাদ জানাচ্ছি, সর্বপ্রথম তোমরাই পরিবহন প্রশাসকের অফিসে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে গাড়ি দেয়ার অনুরোধ করেছিলে।”
‎
‎বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন তার  ফেসবুক পোস্টে একটি প্যানেলের ভিপির প্রসংশায় পঞ্চমুখ।জকসু নির্বাচন আচরণ বিধির ৬ (ঙ) এর স্পষ্ট লঙ্ঘন।আচরণ বিধির ৬ এর (ঙ) তে  বলা হয়েছে,বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনী প্রচারণায় কোনো রকম অংশগ্রহণ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।’
‎
‎পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন,” হ্যঁ এই বিষয়ে আমি একটা কমেন্ট করেছিলাম। এটি আসলে নির্বাচন কেন্দ্রীক কোন বিষয় ছিলো না। ইমার্জেন্সি সময়ে এই বাস দেওয়া।।ভিসি স্যারের অনুমতি নিয়েই বাস দেওয়া হয়েছিলো।মূলত নির্বাচনের প্রচারণার সঙ্গে এর  কোন যোগসূত্র নাই।
‎