পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা শাখার আয়োজন্যে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অপরিসীম। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানা উপায়ে নির্যাতন করে নিঃশেষ করতে চাইলেও আল্লাহ তার হেফাজত করেছেন। আমরা বিশ্বাস করি, আগামী রাষ্ট্রগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার আপোষহীন মনোভাব এ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”
তিনি আরও জানান, অসুস্থতার কারণে বর্তমানে বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় তাৎক্ষণিকভাবে এই দোয়ার আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ