জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা ঢাকা-৫ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, সন্ত্রাসী হামলা করে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার বন্ধ করা যাবে না। তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কাছে জামায়াতে ইসলামী অতীতে কখনো মাথানত করেনি সামনেও করবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং বন্ধ ও লেভেল প্লেয়িং পিল্ড তৈরী ও দাঁড়িপাল্লার সমর্থনে যাত্রাবাড়ী চৌরাস্তায় এক মিছিল উত্তর সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাবনায় জামায়াতের জেলা আমীর ও এমপি প্রার্থীর মিছিলে বিএনপির সন্ত্রাসী হামলা প্রমাণ করে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সায়েদাবাদ টার্মিনাল, যাত্রাবাড়ী আড়ত সহ পুরো এলাকার প্রধানতম সমস্যা হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা, ইভটিজিং, কিশোর গ্যাং। এই সমস্যা সমূহ নির্মূলের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও এই অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসনসহ শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের আসন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সহকারী পরিচালক ও মহানগরী শুরা সদস্য মোঃ শাহজাহান খান, সদস্য সচিব মোহাম্মাদ আলী, ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল, যাত্রাবাড়ী জোনের থানাসমূহের আমীর সাদেক বিল্লাহ, আবুল হোসেন, মাওলানা জাকির হোসেন, এড. এ কে আজাদ, মিজানুর রহমান মালেক ও ৫০নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হাফেজ তাজ উদ্দিন, ৪৮ নং ওয়ার্ড কমিরশনার প্রার্থী এড. ওয়াকিল উদ্দিন রিফাত ৪৯ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী জালাল উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ