১. বরগাঙ
কোচপানার বরগাঙ,আওজর বরগাঙ
বৈয়েরে বৈয়েরে বৈ যাই
তুবোলে তুবোল দাগাধাক্যে; নেই আলজি
কোই যায় এ গাঙ মানেয়র পজ্জন।
বেন্যে পেক্খুনর কলরব, ধানভুইয়র লবিয়দে
জাগি উধে গাভুর বেল ছদক
জিংকানির গঙেই যানা, মিঝি যানা সুবলঙর নালে নালে𑅁
কি আর লবে বরগাঙ, কি দিবে দ্বি-আহধ ভোরেই আর কধক!
বরগাঙ, কোচপানার বরগাঙ
তুই সারাল্যে চিলর কিরিমিঝি
মাত্তল তুবোলর গত্তাল পরানর এক তুব ব’নিজেচ
পুরোন,নুও একঝাক কজমার সমার;
বরগাঙ, তরে কোচপাঙ তরে কোচপাঙ।
বাংলা অনুবাদ :
বরগাঙ
আকাঙ্ক্ষার বরগাঙ,ভালোবাসার বরগাঙ
ঢেউয়ে হাওয়ায় বয়ে চলা বরগাঙ
নীরবে জুমিয়াদের কথা বলে।
সকালে পাখির কলরব,জুমিয়া ধানের পরশে
সূর্য আপন মহিমায় জেগে ওঠে
জীবন বয়ে চলে, মিশে যায় সুবলঙের পরতে পরতে।
তুমি আর কি নেবে বরগাঙ?
বিনিময়ে দু-হাত ভরে কি বা দিবে আমায়?
বরগাঙ, ভালোবাসার বরগাঙ
তুমি বিষন্ন শকুনের হাহাকার রূপ,
মাতাল হাওয়ার বিকশিত জীবনের একরাশ দীর্ঘশ্বাস
নতুন-পুরান প্রজন্মের স্বাক্ষী;
বরগাঙ, ভালোবাসার বরগাঙ
তোমাতেই আমাকে সঁপেছি।
২. মনান যেধ চায়
এই জুম, এই জুম ঘর, এই জুম লাঙেল ছিড়ি
দ্বিবে চোগ যিদ্দুর যায় বেগ’কানি মর,
কনদিন খুলি কোয় ন’ পারানার গমপানা-কোচপানার কধা, মর কিজেকর র’ যিদ্দুর বাম ভাঙে সিদ্দুর সং
বেগ’কানি মর।
ম আহওচ, মর নোনেয়্যা বিগিদি তিরোজী সবন
বনা বনা, রাঙা-রাঙা, এ্যাহল-সোচ’র তামাঝাত
মর চিদ, মর চিন যুগ যুগ ধরি এই জুম তুগুনোত রেগা বানি আঘে।
এ মন যিদ্দুর যেধ চায় সিদ্দুর মর ঠিগেনা
মর আওচ যেনক্যে গরি আওহঝি অহবার চায়
সিদ্দুর মর আহওচ
ঝার, ঝারর শাওনর কদম ফুল
মনত গাধি তায় মর মনত উদন বজন্দিত।
এ কিরবে মনর নিচুলি নকবাচ কিদিরিঙ মনান
আওঝর জুম তুগুনে ভালেদি ছিদেয় আহওজে।
বাংলা অনুবাদ :
আমার মন যেতে চায়
এই জুম, জুমের ঘর, জুমের মেঠোপথ ডিঙিয়ে
আমার দু’চোখ যেদিকে যায় সবটুকু আমার।
কাউকে বলতে না পারার ভালোলাগা-ভালোবাসার কথা
কিংবা আমার আত্মচিৎকার যতদূর পাড়ি জমায়
ঠিক ততদূর পর্যন্ত সবকিছুই আমার।
আমার আকাঙ্ক্ষা, আমার সবুজাভ বুকে ভেদ করা লালিত স্বপ্ন
একগুচ্ছ, খুব রঙিন সবুজাভ রঙের মহিমায়
আমার হৃদয়, আমার শেকড় যেখানে
এই জুম পাহাড়ের মেঠোপথে যুগ যুগ ধরে মিশে আছে।
আমার মন যতদূর যেতে চায়
ঠিক ততদূর আমার ঠিকানা
আমার স্বপ্নগুলোকে সেভাবেই আমি সাজাতে চায়
মেঠোপথ ডিঙিয়ে যেমনটা আমার ইচ্ছেগুলো উড়োয়।
গহীন বন, বনে কদমফুল, একরাশ সুখানুভব
আমার মনে গেঁথে আছে সবসময়ের জন্য,
এই মায়ায় জমানো মনের লালিত আকাঙ্ক্ষা
আলো ছড়ায় জুমে, মেঠোপথের পরতে পরতে।
কবি পরিচিত
ম্যাকলিন চাকমা পার্বত্য চট্টগ্রামের প্রগতিশীল তরুণ কবি ও সাহিত্যিক। জন্ম ১৯৯৩ সালের ১০ই অক্টোবর, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পালি সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। দুটি সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেছেন। চাকমা ভাষায় ছোটগল্প, গান ও নাটক লিখছেন। তাঁর বহু কবিতা ও ছোটগল্প ভারত বাংলাদেশের বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তিনি চাকমা ভাষায় সাহিত্য চর্চায় অবদানের জন্য ২০১৮ সালে বরুনাছড়ি স্কুল কমিটি কর্তৃক তরুণ কবির সম্মাননা এবং ২০২৫ সালে বরকল উপজেলার কাট্টলী, বরুণাছড়ি ও ধামাইছড়া মৌজাস্থ (কেবিডি) চাকুরিজীবী কল্যাণ সমবায় সমিতি লিঃ কর্তৃক তরুণ কবির সম্মাননা লাভ করেন।
২০২৩ সালে ইউনেস্কো ঢাকার একটি প্রজেক্টে গল্পকথক ও OF ROOTS AND HERITAGE (Tales from the hill) বইয়ে চাকমা ভাষা অনুবাদক হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে মোনঘরে সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ