জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল প্যানেলের আবদুল মোমিন ফকির। তবে সাধারণ সম্পাদকসহ বাকি ১০টি পদে জয় পেয়েছে বিএনপি-সমর্থিত প্যানেল।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমান ফলাফল নিশ্চিত করেছেন।

মোট ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন প্রার্থী। এর মধ্যে গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিরীক্ষা সম্পাদক এবং তিনটি সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে।

সভাপতি নির্বাচিত – আবদুল মোমিন ফকির (জামায়াত সমর্থিত প্যানেল), সহসভাপতি – খায়রুল আহসান সাখিদার (বিএনপি সমর্থিত), সাধারণ সম্পাদক – শহিদুল ইসলাম (বিএনপি সমর্থিত)

জামায়াত সমর্থিত প্যানেল থেকে কেবল সভাপতি পদে বিজয় এলেও, ১০টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী।