আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে ইশতেহার ঘোষণা দিয়েছেন আইন বিভাগের ১৯ তম আবর্তনের শিক্ষার্থী সিনহা ইসলাম অর্ণা। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে সদস্য পদে লড়বেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এই নারী শিক্ষার্থী।
‎
‎অর্ণা বলেন, “আমাকে যদি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসাবে মনোনীত করে তাহলে ইশতেহারে বর্ণিত কাজগুলো করার চেষ্টা করবো, সে আরও বলেন, আমি যেহেতু সদস্য প্রার্থী, আমার কাজের কোনো সীমাবদ্ধতা নেই,আমি যেকোনো সম্পাদকের সাথেও যেকোনো শিক্ষার্থীবান্ধব  কাজে সহযোগিতা করতে পারবো,, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং নতুন নেতৃত্বে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ হবে আমার লক্ষ্য”।
‎
‎সিনহা ইসলাম অর্ণার নির্বাচনী ইশতেহার,
‎

১.শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখা
‎ক্যাম্পাসে ক্রীড়া ও সুস্থ বিনোদন সংস্কৃতি আরও বিস্তৃত করা
‎

২.শিক্ষার্থী সেবা, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও সহায়তার বাস্তবসম্মত সমাধান দিতে কাজ করা
‎

৩.ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব ছাত্রসংসদ গড়ে তোলা
‎
‎ ৪.স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা
‎
‎৫.নারী নেতৃত্বের ক্ষমতায়ন ও সক্রিয় ভূমিকা
‎
‎সর্বোপরি, সিনহা ইসলাম অর্ণা জানান—
‎
‎“একটি সৌহার্দ্যপূর্ণ, সহযোগিতামূলক এবং নিরাপদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নেতৃত্বে আরও নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমার দৃঢ় পদক্ষেপ।”
‎
‎