পৃথিবীর কক্ষপথে ছুটে চলার সময় মাত্র ১ মিলিমিটারেরও কম আকারের একটি মহাজাগতিক কণার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের মহাকাশযান শেনচৌ-২০। এর ফলে যানের ভিউপোর্ট প্যানেলে ফাটল সৃষ্টি হয়। ঘটনা শনাক্ত করার পর নভোযানটি ক্রুবিহীনভাবে পৃথিবীতে ফেরানোর সিদ্ধান্ত নেয় চীন।
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির মুখপাত্র চি ছিমিং জানান, শেনচৌ-২০ এর নিরাপত্তা বিবেচনায় নভোচারীদের আগেই শেনচৌ-২১ এ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। তবে কক্ষপথে এখনও অবস্থান করছে শেনচৌ-২১, যেখানে থাকা মহাকাশচারীদের নিরাপদে ফেরাতে দ্রুত শেনচৌ-২২ উৎক্ষেপণ করা হয়েছে।
তিনি আরও জানান, শেনচৌ-২২ এ বিশেষ প্রতিরক্ষামূলক যন্ত্রাংশ পাঠানো হয়েছে, যা ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ