জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এর সময়সীমা বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হলো।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি ও বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে।
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ