চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চলচ্চিত্র সংসদের ২০২৫-২০২৬ কার্যবছরের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশেকুল মোস্তফা আবরারকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের শিক্ষার্থী সৌরভ জাহান শুভকে সদস্যসচিব করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ মিসবাহুল ইসলাম
এবং যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের রিসালাত নূর নিরব।

কার্যকরী সদস্য হিসেবে আছেন শাফিন রহমান রাফি, অন্তর মন্ডল, মোহাম্মদ ফয়সাল মিয়া, আরাফাত অভি, শাহারিয়ার প্রান্ত, নিলয় দেব শান্ত, মারিয়া আফরোজ, তাহসিন ইমতিয়াজ, মোছা. জেসমিন আরা, গৌরব কুমার, অর্ক বড়ুয়া।

এই সংগঠনকে আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশসহ এই কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংস্কৃতি আরও প্রসার ও চর্চায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।