মোবাইল ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ভিভো বাজারে এনেছে তাদের নতুন প্রফেশনাল ইমেজিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো। জাইস অপটিকস, শক্তিশালী প্রসেসর, উন্নত ইমেজিং চিপ ও প্রিমিয়াম ডিজাইনে সমৃদ্ধ এই মডেলটি ভ্রমণ-প্রেমীসহ পেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।

এক্স৩০০ প্রো–তে রয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫–রেটেড গিম্বেল স্টেবিলাইজেশন, যা দূরের কোনো দৃশ্য ধারণে DSLR–এর মতো স্থিরতা ও স্বচ্ছতা প্রদান করে। জাইস গিম্বেল ক্যামেরা ও এলওয়াইটি–৮২৮ সেন্সর বাস্তব দৃশ্যকে মানুষের চোখে দেখা রঙ ও আলো ধরে রাখার সক্ষমতা আরও বাড়িয়েছে।

ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেলের জাইস ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং সমান রেজোলিউশনের জাইস ফ্রন্ট ক্যামেরা, যা সেলফিতে ডিটেইল ও প্রাকৃতিক উজ্জ্বলতা নিশ্চিত করে। স্টেজ মোড ২.০–তে রয়েছে ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল–ভিউ ভিডিও। পোর্ট্রেটে যুক্ত হয়েছে জাইস ন্যাচারাল পোর্ট্রেট, মাল্টি-ফোকাল এইচডি পোর্ট্রেট এবং ২০ গুণ মোশন স্ন্যাপশট সুবিধা। পাশাপাশি ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও ও ৬০ এফপিএস পোর্ট্রেট ভিডিও রেকর্ডিং ভ্লগিং ও ভিডিওগ্রাফিকে আরও উন্নত করে।

ইমেজিং পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ডেডিকেটেড ভিএস১ প্রো ইমেজিং চিপ। এছাড়া ভিভো জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে আরও দূরের সাবজেক্টও প্রফেশনাল মানে ধারণ করা যায়।

ফোনটিতে যুক্ত হয়েছে নতুন অরিজিন ওএস ৬, যা সিস্টেম অপটিমাইজেশন, অ্যানিমেশন ও অ্যাপ সুইচিংকে আরও দ্রুত করেছে। ভিভো অফিস কিট, ওয়ার্কস্পেস, নোটস, স্ক্রিন মিররিং ও ওয়ান-ট্যাপ ট্রান্সফারের মতো ফিচার মাল্টি-ডিভাইস কাজে সুবিধা দেবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় রয়েছে প্রাইভেট স্পেস।

পারফরম্যান্সে সমৃদ্ধ এক্স৩০০ প্রো–তে আছে ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ও ভিথ্রি ইমেজিং চিপ, যা দ্রুত রেন্ডারিং, ল্যাগ–ফ্রি গেমিং ও ফাস্ট ক্যামেরা রেসপন্স নিশ্চিত করে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।

৬.৭৮ ইঞ্চির জাইস মাস্টার কালার ডিসপ্লে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থ্রিডি ইউনিবডি কোরাল ভেলভেট গ্লাস ডিজাইন ফোনটির প্রিমিয়াম লুক আরও বাড়িয়েছে। ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক—দুটি রঙে মডেলটি পাওয়া যাচ্ছে।

ভিভো এক্স৩০০ প্রো বাজারে এসেছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, যার মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮,৯৯৯ টাকা। বর্তমানে চলছে প্রি-অর্ডার কার্যক্রম।