চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাহিদ প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের সারোয়ার মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
নব-নির্বাচিত সভাপতি নাহিদ প্রধান বলেন, ‘নরসিংদী জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণের জায়গাটি আরও শক্তিশালী করাই আমাদের অঙ্গীকার। ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে আমরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করব।’
সাধারণ সম্পাদক সারোয়ার মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যা, মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে একটি সক্রিয় ও উদাহরণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
বিদায়ী সভাপতি মোঃ বিপ্লব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ