চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে তারাহুড়ো করে নামার সময় ট্রেনের নিচে পরে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, শহর থেকে ক্যাম্পাসগামী ট্রেনে চৌধুরীর হাটে উঠেছিলেন তিনি। তার নাম সাদা ভান্ডারি (৬০) বিশ্বিবদ্যালয়ের রেলস্টেশনের পিছনে তার বাড়ি।

স্টেশনে থাকা শিক্ষার্থীরা জানায়, “ট্রেনটি স্টেশনে আসা মাত্র লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করেন তখনও ট্রেন চলছিল সম্পুর্ন থামেনি তখন পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় পরবর্তী সময়ে উপস্থিত ব্যাক্তিদের চেষ্টায় তাকে বের করা হয়। তখন লোকটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।

দুর্ঘটনার পর সেখানে থাকা শিক্ষার্থীরা ওই বৃদ্ধকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।