চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতার্কিকদের অন্যতম সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন সভাপতি হয়েছেন ইকরম হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আলম। উভয়েই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্যবসায় অনুষদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয়। ইকরম হোসাইন বলেন, “‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে সিইউএসডি মুক্ত চিন্তাভাবনা ও যুক্তিবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সকলের সহযোগিতা কামনা করি।” তিনি পূর্ববর্তী কমিটির সকলের অবদানও স্বীকার করেন।

নতুন কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন। সিনিয়র সহ-সভাপতি রামিসা শামরিন চৌধুরী, সহ-সভাপতি জারিন তাসনীম মোরশেদ, সাফওয়ানুর রহমান সায়েম ও তানভিন কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরজুমানদ তামান্না, সাংগঠনিক সম্পাদক সাজরাতুল ইসলাম ইয়াকিন, দপ্তর সম্পাদক নাজমুস সাদাত সায়েম, বাংলা বিতর্ক সম্পাদক রাকিব হোসেন, ইংরেজি বিতর্ক সম্পাদক নাজিফা হক, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হোসেন, গবেষণা সম্পাদক মোফাক্কারুল হুদা তাহা, অর্থ সম্পাদক সাদিয়া শরীফ শান্তা, ইকুইটি সম্পাদক মাশরুরা হক ওয়াফা এবং প্রোগ্রাম প্ল্যানিং সম্পাদক জান্নাতুন নাঈম খুকী রয়েছেন।

বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অফ ডিবেটের ডিরেক্টর অধ্যাপক ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের অধ্যাপকগণ ড. তুনাজ্জিনা সুলতানা ও ড. সজীব কুমার ঘোষ, সিইউএসডি’র সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান, ফারহানা খান যূথী এবং সাবেক মিডিয়া সম্পাদক তাহসিনা রহমান।