ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোটের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ঘোষণাকে স্বাগত জানান এবং এ জন্য ইসিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে।