কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় বারের মতো রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ১৮ তম আবর্তন।
‎
‎বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে ১৬ তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হোসেন রনির সঞ্চালনায় ১৮তম আবর্তন বনাম ১৯ তম আবর্তনের মাধ্যকার খেলার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। 
‎
‎জানা যায়, এবারের প্রতিযোগিতায় ১৪ তম আবর্তন থেকে ১৯ তম তম আবর্তন পর্যন্ত মোট ছয়টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষ করে রাত চারটায় ১৭ তম আবর্তন এবং ১৮ তম আবর্তন মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৮ ওভারে ৬৫ রানের টার্গেট দেয় ১৭ তম আবর্তন। ১৮ তম আবর্তন টার্গেট ভেঙে জয় লাভ করে। উক্ত টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ১৮ তম আবর্তনের মাহি আজাদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ১৭ তম আবর্তনের রিফাত হাসান।
‎
‎

বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হোসেন রনি বলেন, ‘শিক্ষকদের দিক নির্দেশনায় আমরা তৃতীয় বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করছি এই খেলার মাধ্যমে গণিত বিভাগের সকল শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে।’
‎
‎গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: জনি আলম বলেন, ‘খেলার মধ্যে হার-জিত থাকবে। আমরা মনে রাখব যেন এই খেলার মধ্য দিয়ে গণিত বিভাগের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।’

সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, ‘এই  আয়োজনের মাধ্যমে যেন নিজেদের মধ্যে আন্তরিকতার সহিত সৌহাদ্যপূর্ণ সম্পর্ক তৈরী হয় এবং আন্তঃব্যাচের অভ্যন্তরীন সম্পর্ক যেন বৃদ্ধি পায়। গণিত বিভাগ যেভাবে সম্মান, সুনাম এবং ঐতিহ্যের সহিত এত দিন পদচারণা করে আসছে বিভিন্ন অঙ্গনে, সেই ঐতিহ্য কে ধরে রেখে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ না করে সুনামের সহিত এই টুর্ণামেন্ট শেষ করবে।’