সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সহ সভাপতি তন্ময় সাহা টনি। শুক্রবার( ১২ ডিসেম্বর) দৈনিক সমকাল পত্রিকার ফেসবুকে পেজের পোস্টে মন্তব্য করে এ হুমকি প্রদান করেন তিনি।

জানা যায়, দৈনিক সমকাল পত্রিকায় আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের সবাইকে মেরে ফেললেও আওয়ামীলীগ ফিরে আসার সুযোগ নেই।’ তার এমন বক্তব্যের জেরে টনি মন্তব্যের ঘরে লেখেন
‘হাদী খাইছে, তোরও খাওয়ার সময় এসে গেছে’।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেটিজেনরা।