চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর উদ্যোগে “ডিপ স্টেট, কূটনীতি এবং উন্নয়ন নীতি: বাংলাদেশের প্রেক্ষাপট” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার আয়োজন করা হয়।

সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সঞ্চালনায় এবং সিজিডির চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।

সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, কূটনীতিক ও এনজিও বিশেষজ্ঞ ড. নাসির উদ্দীন, খ্যাতনামা লেখক ও চিন্তাবিদ এবং গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ফজলুল হক, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিআইপিএ উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান, সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ।

এছাড়াও আলোচনায় অংশ নেন সিরিয়াল উদ্যোক্তা আবদুল্লাহ হাসান, নাজমুল ইসলাম হিমেল, চুয়েটের লাইব্রেরিয়ান এমরানুল হক, এটুআই কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহবুব এ রহমান, ফাহিম আহমেদ মণ্ডল, মো. ইউসুফ জামিল, রোটারিয়ান রাবেয়া আকতার, জনপ্রিয় শিক্ষক মিনহাজ উদ্দিন, আরিফ হোসাইন ও জাবের জুনায়েদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সেমিনারে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ডিপ স্টেটের প্রভাব, কূটনৈতিক চ্যালেঞ্জ এবং উন্নয়ন নীতির সঙ্গে এসব বিষয়ের আন্তঃসম্পর্ক নিয়ে গভীর আলোচনা হয়। বক্তারা নীতি প্রণয়ন ও সুশাসন নিশ্চিতকরণে গবেষণাভিত্তিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

সেমিনারের পার্টনার সংগঠন হিসেবে ছিল ইপসা, ক্যাপস, মিডিয়ামিক্স, নোভেল্টি ইঞ্জিনিয়ারিং, ওয়াইপিএসডি, গ্লোবাল নলেজ ফাউন্ডেশন, সঞ্জীবন ও হেলপিং হ্যান্ডস।