ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আরশীনগর বনাম লিগ্যাল স্ট্রাইকারের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে টিম লিগ্যাল স্টাইকার্সকে হারিয়ে জয় তুলে নেয় আরশীনগর।
জানা যায়, টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে লিগ্যাল স্টাইকার ব্যাট করে নির্ধারিত ১১ ওভারে ১০০ রানের টার্গেট দেয়। আরশীনগর দুই ওভার তিন বল হাতে রেখে জয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৮হাজার টাকা ও রানার্সআপ দলকে ৫হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া উভয় দলকে পুরস্কারস্বরূপ ট্টফি, গোল মেডেল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহ ও অন্য নেতাকর্মীসহ খেলোয়াড়বৃন্দ।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব এ টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন বিভাগের ছাত্রদেরকে বিনোদন ও সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে। আশা করি, আজকে যারা বিজয়ী হয়েছো, তোমরা নিঃসন্দেহে তোমাদের যোগ্যতা দিয়েই বিজয়ী হয়েছে, আর যারা রানারআপ হয়েছে তোমাদেরকে আমি পরাজিত বলবো না, তোমরাও তো অনেকগুলো ম্যাচ জয় করে ফাইনালে এসেছো। হয়তো লাস্ট ম্যাচটায় কোনো কারণে তোমরা জয়ী হতে পারো নি।”
এর আগে ম্যাচের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম, প্রক্টর ড. শাহীনুজ্জামান, সহকারী অধ্যাপক রায়হান উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ