শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও আহসান হাবীবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস মাহমুদ, আবু সাইদ রনি, রাকিব হোসেন সাক্ষর, রায়হান ইসলাম, মেহেদী হাসান, রিফাত হোসেন, আলামিন, জিন্নাত মালিহাত সীমা, উৎস, রেজাউল করিম রাকিবসহ আরও অনেকে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ছাত্রদল নেতাকর্মীরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় নেতাকর্মীরা বলেন, “স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে জাতির মেধা ও মননের আলো নিভিয়ে দিতে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ