চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মনোবিজ্ঞান বিভাগ, আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র এবং মনোসামাজিক সহায়তা কেন্দ্র সেরেনিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ৩ টি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় পশ্চিম শিকারপুরস্থ আর্ক কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়।
কর্মশালাগুলো পরিচালনা করেন চবি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন, অধ্যাপক ড. মোঃ শাহীনুর রহমান এবং সেরেনিটি সাইকো সোশ্যাল সাপোর্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার ও কনসালট্যান্ট সাইকোলজিস্ট তোফা হাকিম।
কর্মশালাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তারা বলেন, ‘এই কর্মশালায় আমরা নতুন নতুন অনেক বিষয় শিখেছি। রাগ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য সচেতনতার মতো বিষয় সম্পর্কে জেনেছি। এধরনের কর্মশালা আরও বেশি করে হওয়া দরকার।’
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ