চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া- সাতকানিয়া (চুসালস) এর উদ্যােগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীন বরণ ও চাকসু নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অনুষদ অডিটোরিয়াম এটি অনুষ্ঠিত হয়।
চুসালসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, চবির আলাওল হল প্রভোস্ট অধ্যাপক ড. এনামুল হক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, চুসালসের সভাপতি আব্দুল জব্বার শাকিলসহ লোহাগাড়া-সাতকানিয়া থেকে নির্বাচিত চাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতকানিয়া লোহাগাড়ার অনেক শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে যাচ্ছে। পড়াশোনা থেকে শুরু করে সব ক্ষেত্রে চুসালস এগিয়ে যাক এই প্রত্যাশা করি।’
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সাতকানিয়া থেকে এপর্যন্ত দুইজন মন্ত্রী হয়েছেন। তার মধ্যে আমি একজন। কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রেই আমার সাতকানিয়া-লোহাগাড়া অবহেলিত।’
তিনি আরও বলেন, ‘আমি আমার সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের জন্য ২০টি স্কলারশিপ ঘোষণা করছি। শিক্ষার্থীদের কল্যাণে আমি আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো। আমি সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আলোকিত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ