হৃদয়ে বুদ্ধিজীবী
বুদ্ধিজীবী নিধন করে
চেয়েছিলো তারা,
স্বাধীন হলেও পারবে নাকো দিতে মাথাচাড়া!
কিন্তু দেখো বুদ্ধিজীবী
জন্মেছে আজ কত,
দেশের তরে যে কোনো ক্ষণ
রয় তাঁরা উদ্যত।
যাঁদের প্রাণে আমরা আজি
সোনার বাংলা পেলাম,
তাঁদের জানাই হৃদয় থেকে
সশ্রদ্ধ সেলাম।
শীত এসেছে
শীত এসেছে শহরজুড়ে
শীত এসেছে গাঁয়,
শীতের মাঝে মনটা আমার
হারিয়ে যেতে চায়!
শীতের সকাল অন্যরকম
প্রফুল্লতায় মন,
শীতের সময় নেমে আসে
কত্তো আয়োজন।
রুক্ষতাকে বিদায় দিয়ে
শীতল নামায় শীত,
সবার মনে বইতে থাকে
ভালোবাসার গীত!
এম. মিজানুর রহমান
কবি ও সাংবাদিক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ