ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাপ্ত হয়। গগণ হরকরা গ্যালারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভাগটির শিক্ষার্থীরা আরবয়ীয় শিক্ষা ও সংস্কৃতি প্রদশর্নীতে ক্যাম্পাসের বটতলায় চারটি স্টল তৈরি করে। এতে আরবি সাহিত্যের বিভিন্ন যুগের কবিদের সাহিত্যকর্ম ও আরবদের খাবার প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম ও বিভাগের অন্য শিক্ষকরা সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আরবী ভাষা আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি পেয়েছে। এছাড়া বর্তমান বিশ্বে প্রায় তেইশটি আরব দেশ রয়েছে । যাদের মাতৃভাষা আরবী এছাড়াও বিশ্বের অনেক দেশ আছে যাদের দ্বিতীয় ভাষা আরবী এছাড়াও ইসলাম ও মুসলিম বিশ্বে আমরা আরবী ভাষাকে প্রথম হিসেবে ধরি।”
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ