বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তিতাসগ্যাস জানায়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার) নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ওইদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, গ্যাস বন্ধের সময় ও পরবর্তী সময়ে আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।