ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মুট কোর্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান বিশ্বাস এবং সাধারণ সম্পাদক উম্মে আসরাতুন তাজরীন।

বুধবার (২৪ ডিসেম্বর) আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তালুকদার এম সোলায়মান, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ ও মোয়াব্বেজ রহমান জীম; সাংগঠনিক সম্পাদক শাওয়ানা শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অর্নব; কোষাধ্যক্ষ ফজলে রাব্বী রিমন, সহ-কোষাধ্যক্ষ হুমায়রা আছিমা; দপ্তর সম্পাদক তাহসিনা রায়শা, সহ-দপ্তর সম্পাদক মুসফিকা বাতেন; গবেষণা ও অধ্যয়ন সম্পাদক আল জিহাদ জনি ও আব্দুল্লাহ আল আসাদ, সহ-গবেষণা সম্পাদক সাদমান সৌমিক এনান ও সোহানুর রহমান; মিডিয়া ও জনসংযোগ সম্পাদক সাদমান খান নাহি, সহ-সম্পাদক ফারহান ইশরাক; তথ্য ও যোগাযোগ সম্পাদক মুহিদ উল ইসলাম, সহ-সম্পাদক আকাশ শিকদার; ইভেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক সোলায়মান হোসাইন ও জান্নাতুল করিম সূচি; এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পাদক রিয়াদ হাসান রাব্বি, সহ-সম্পাদক আরেফিন সাব্বির।

এছাড়া চিফ সোসাইটি মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন এবং নির্বাহী সোসাইটি মডারেটর হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রেহেনা পারভিন।

কমিটির সভাপতি রায়হান বিশ্বাস বলেন, “আইন বিভাগ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনাম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করা এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ২৬ জুলাই সোসাইটির উদ্যোগে আইন বিভাগের অর্থায়নে ইবিতে প্রথম আন্তঃসেশন ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ২৪ ডিসেম্বর সনদ বিতরণ অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।