বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জাপানি প্রতিনিধি দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সফর করেছেন। সফরকালে তারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের মেরিটাইম শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশে মেরিটাইম বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করার, জাপানের মেরিটাইম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির, আধুনিক প্রযুক্তিগত সহায়তা প্রদানের এবং দেশের মেরিটাইম খাতের সামগ্রিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে।

জাপানি প্রতিনিধি দল বাংলাদেশের মেরিটাইম শিক্ষা ও গবেষণার বর্তমান অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। তারা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অগ্রযাত্রায় তাদের আন্তরিক এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন, যা ভবিষ্যতে দুই দেশের মেরিটাইম খাত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী অংশীদারিত্বের পথ খুলবে।