রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে মাঝারি কুয়াশা বিরাজ করছে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।

উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৩ শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।