বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স (টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার অনুষ্ঠিতব্য নামাজে জানাজায় অংশ নিতে ঢাকা সফর করবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।
এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল, প্রথমে ধারণা করা হচ্ছিল উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই জানাজায় যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সংসদ স্পিকারের ঢাকা আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে।