বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এতে ভারত ছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ ছাড়া ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও জানাজায় অংশ নেবেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।