চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তথ্য নির্দেশিকা (ডায়েরি) ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় উপাচার্য দপ্তরে এ নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ও তথ্য নির্দেশিকা ২০২৬ মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কমিটির সদস্য ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কমিটির সদস্য ও চবি প্রেসের প্রশাসক অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত)
মো. আমিরুল ইসলাম, কমিটির সদস্য ও চবি প্রেসের টেকনিক্যাল অফিসার মো. রমিজ উদ্দিন, কমিটির সদস্য-সচিব ও চবি প্রেসের সহকারী রেজিস্ট্রার দেলোয়ার হোছাইন এবং উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রিয়াজুল হারুন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নতুন বছরের তথ্য নির্দেশিকা প্রকাশের জন্য মুদ্রণ কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ