বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে তারেক রহমান মনোনীত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুভেচ্ছা মিছিল করেছে শাখা ছাত্রদল।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও বিবিএ ফ্যাকাল্টি হয়ে কাটা পাহাড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়, সহ-সভাপতি আহসান হাবীব, চাকসুর এজিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরআগে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলটির চেয়ারম্যানের পদ শূন্য হয়। এ অবস্থায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ