জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবস উপলক্ষে বাধঁন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি ) সকাল থেকে বিকাল পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

জাবি জোনের কেন্দ্রীয় ও বিভিন্ন হল ইউনিটের সদস্যরা উক্ত টেন্টে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং পাশাপাশি রক্ত দানে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া যেসকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়, তাদের তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে যাতে পরবর্তী সময়ে রক্তের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করা যায়।

বাধঁন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মাজহারুল ইসলাম সাগর বলেন, ” আজ ১২ই জানুয়ারি ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনটি সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মধ্যে একটা উৎসবের মাধ্যমে পালিত হয়। আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের পক্ষ থেকে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয় যারা সার্বিক সহযোগিতায় ছিল ছাত্র শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাঁধন সারাদিন ব্যাপী রক্তের গ্রুপের কর্মসূচি পালন করে এবং আগত সকলের বিনামূল্যের গ্রুপ পরীক্ষা করার পাশাপাশি তাদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে থাকে। বাঁধন স্বপ্ন দেখে সেই দিনের যেদিন বাংলাদেশের প্রত্যেকে নিজেই নিজের ব্লাড গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।”

সাধারণ সম্পাদক রাফসানুর রহমান রাফি বলেন, ” “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁধন জাবি জোন প্রতি বছরের ন্যয় এবারও বিশ্ববিদ্যালয় দিবসে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।মাননীয় ভিসি স্যারের উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের সারাদিন ব্যাপি কার্যক্রম শুরু হয়। যেখানে ১৫০+ মানুষের বিনামূল্যে রক্তের গ্রপ জানিয়ে দেয়া এবং রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।”