জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ধামরাই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন জাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধামরাই (জেইউস্যাড)–এর ২০২৫–২০২৬ সেশনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সা’দ বিন মিজান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রবিউল ফয়সাল।
সোমবার (১২ জানুয়ারি) সংগঠনটির সাবেক সভাপতি আল আমিন হোসেন লিমন ও সাবেক সাধারণ সম্পাদক রনি ঘোষ–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সোহার্দ্য খান মো. সিয়াম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদা আক্তার ফারজানা।
নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ধামরাই উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ