আগামী প্রজম্ম

নতুন কুঁড়ি তোমরা যাঁরা
স্বপ্ন হাজার দেখ
স্বপ্ন দিয়ে পৃথিবীকে
আলোকিত কর।

পাহাড় সমান উঁচু তুমি
সাগর সমান বড়
স্বপ্ন তোমার পুষ্প কমল
হৃদয় আকাশ সম।

সবার দুঃখে কাঁদো তুমি
হাসো সবার সুখে
সবার সাথে মিলে মিশে
হৃদয় আকুল কর।

সত্য বল, সত্য জানো
মিথ্যা কর দূর
সদা থাকো সবার সাথে
আঁধার কর নূর।

নতুন দিনের পাখি

ছোট নয় আর আমরা এখন
হচ্ছি অনেক বড়
এদেশ নিয়ে স্বপ্ন দেখি
রঙ্গিন রঙ্গিন শত।

নদীর ধারে হিজল ডালে
-পাখি যখন ডাকে
দেশটা নিয়ে বিভোর আমি
কুঁড়ে ঘরের তলে।

কাঁঠাল, লিচু, আম্র বনে
বসবে রঙ্গের মেলা
সবার ঘরে শান্তি আসবে
ভাবছি দিবস বেলা।

টুনটুনি আর ঝুনঝুনিরা
নতুন দিনের পাখি
তোমার সুরে জাগবে এদেশ
থাকবেনা কেউ দুঃখী।

রেফায়েত উল্যাহ রুপক
কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী