আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের নিয়মিত মাসিক আয়োজন ‘পারিবারিক কাউন্সেলিং ও অভিভাবকদের মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম শিকারপুরে আর্ক কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আর্ক পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসক ডা: মুহাম্মদ জিসান চৌধুরী, সেন্টার ম্যানজার রকীবুল আজম, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু, সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ মো. তৌহিদুল আলম, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আরমান এবং আর্কে ইন্টার্নশিপরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থী।
‘‘সুস্থতা নির্ভর করে আসক্তি নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবারের সাথে চিকিৎসা প্রদানকারীর সমন্বয় ও নিয়মিত যোগাযোগের উপর’’ প্রতিপাদ্য নিয়ে সচেতনতামূলক এই প্রোগ্রামের আয়োজন করে আর্ক। এতে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। দেশের অন্যতম বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র আর্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আসক্তির ধরণ, প্রভাব, বিভিন্ন ক্ষতিসমূহ এবং আসক্তকালীন অবস্থায় একজন আসক্তের মানসিক, শারীরিক, আচরণিক ও আধ্যাত্মিক অবনমন, অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তনসহ অন্যান্য বিষয় নিয়ে বিশদ আলোচন করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অভিভাবকদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক স্লাইড প্রদর্শন করা হয়।
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ