শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিসিপ্লিনের ক্রিকেটাররা কালো কাপড়ে ব্যানার টাঙিয়ে এই দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মাঠে এফএমআরটি ও কেমিস্ট্রি ডিসিপ্লিনের মধ্যেকার খেলার পূর্বে ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানিয়ে একটি কালো কাপড়ে জাস্টিস ফর ওসমান হাদী লিখে প্রতিবাদ করেন কেমিস্ট্রি ডিসিপ্লিন।
কেমিস্ট্রি ডিসিপ্লিনের অধিনায়ক তাজমির হোসাইন বলেন, ওসমান হাদি শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি প্রজন্মের স্বপ্ন, সাহস আর প্রতিবাদের কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁর রক্ত আজ আমাদের প্রশ্ন করে এই দেশে কি সত্য বলার মূল্য এতটাই ভয়াবহ?
তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন যুবনেতাকে কেড়ে নেয়নি, এটি বাংলাদেশের ভবিষ্যতের ওপর আঘাত। আমরা আর নীরব থাকতে পারি না। আমরা চাই পূর্ণ সত্য উদঘাটন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি। ন্যায়বিচার বিলম্বিত হলে তা ন্যায়বিচার নয়।
ওসমান হাদির আত্মা শান্তি পাবে সেদিনই, যেদিন এই দেশের মাটিতে বিচার প্রতিষ্ঠিত হবে।
কেমিস্ট্রি ডিসিপ্লিনের প্লেয়ার মোঃ মারুফ মোল্লা বলেন, আমাদের প্রতিবাদ সকল অন্যায়, অবিচার, জুলুম ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আর আমাদের বর্তমান কাফেলার অগ্ৰপথিক ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাই। সেই হাদী ভাইকেই ডিপ স্টেট ও দেশীয় চক্রান্তে এদেশের কুলাঙ্গার সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। অথচ বিচার তো দূরের কথা খুনী ও খুনের সাথে জড়িতদের পরিচয় এখন পর্যন্ত বর্তমান ইন্টেরিম প্রসাশন উন্মোচন করতে পারেনি।
আমাদের এই ভিন্নধর্মী প্রতিবাদের উদ্দেশ্যে হলো দেশের প্রতিটি সেক্টর থেকে যেন হাদী ভাইয়ের জন্য বিচার চাওয়া হয়। দিনশেষে প্রশাসন যেন বিচারটুকু অন্তত করে।
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ