রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বি ইউনিটের (বানিজ্য) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষা শুরু হয়েছে।

আজ (২৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রশাসন সূত্রে যানা যায়, এবার বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৩০ হাজার ৮৮৮ জন।বি ইউনিটের অন্তর্ভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ থেকে আসা এক ভর্তিচ্ছু বলেন, আমার প্রস্তুতি মোটামুটি, বাকিটা দেখা যাবে হল গিয়ে প্রশ্ন কেমন করে। আমার সাথে আমার আম্মু এসেছেন এবং তিনি বাহিরে অপেক্ষা করবেন। আমার সবথেকে ভালো লেগেছে এই যে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো খুব সক্রিয় হয়ে কাজ করছে শিক্ষার্থীদের জন্য। আমি চিন্তায় ছিলাম আমার আম্মু বাহিরে কোথায় অপেক্ষা করবে কিন্তু ক্যাম্পাসে এমন ইতিবাচক পদক্ষেপ দেখে আমি মুগ্ধ।

পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, আজকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো ডিভাইস বা জালিয়াতি আমাদের চোখে পড়ে নাই। তবে কোনো শিক্ষার্থীর জালিয়াতি ধরা পড়লে আমরা অবশ্যই জানাবো।

কেন্দ্র পরিদর্শন শেষে প্রেসব্রিফিং এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ হাসান নকীব বলেন, আজকে রাজশাহী কেন্দ্র ছাড়া আরো ৫ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আমরা কেন্দ্র ঘুরে দেখেছি। এই রাজশাহী অঞ্চলে মোট উপস্থিতি ৯০ শতাংশের মতো হবে। সব কেন্দ্রের হিসাব আসলে আমরা পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো। এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাচ্ছন্দে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই প্রশাসনকে সহায়তা করার জন্য।

উল্লেখ্য, বি (বানিজ্য) ইউনিটের পরীক্ষার মাধ্যমে রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা কর্যক্রম শেষ হয়েছে।