জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের হল সংসদের উদ্যোগে হেলথ কর্ণার উদ্বোধন করা হয়।

সোমবার ( ২ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় হলের গেস্ট রুমে এই হেলথ কর্ণার উদ্বোধন করে।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ও হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, আবাসিক শিক্ষক ড. শফিকুল ইসলাম, জাকসুর জিএস মাজহারুল ইসলাম , স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনে মোবারক এবং প্রকৃতি ও পরিবেশ সম্পাদক সাফায়েত মীর। এছাড়া হল সংসদের সদস্যগণ ও হলের আাবাসিক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

হেলথ কর্ণারের আওতায় জ্বর পরিমাপের ব্যবস্থা, রক্তচাপ (প্রেসার) মাপার ব্যবস্থা, ওজন ও উচ্চতা মাপার ব্যবস্থা,জ্বর, সর্দি, কাশি ও সাধারণ অসুস্থতার প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন, ছোটখাটো কাটা-ছেঁড়ায় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার ও ব্যান্ডেজের ব্যবস্থা। (ড্রেসিং এর ব্যবস্থা), পেশীতে আঘাত বা ব্যথা হলে তাৎক্ষণিক প্রশমনের জন্য স্প্রে’র ব্যবস্থা ইত্যাদি সেবা পাওয়া যাবে।

আ ফ ম কামালউদ্দিন হল সংসদের স্বাস্থ্য সম্পাদক মো. আবিদুল মারুফ বলেন, ” আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রচেষ্টা ও অপেক্ষার পর উদ্বোধন করা হয়েছে আ ফ ম কামালউদ্দিন হল “হেলথ কর্ণার”। আমার নির্বাচনি ইশতেহার অন্যতম একটি ইশতেহার ছিল এই “হেল্থ কর্ণার” প্রতিষ্ঠা। আজকে সেটার বাস্তবায়ন করলাম। এতে সার্বিক সহযোগিতার জন্য হল সংসদ ও হল প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা।”