জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) উদ্যোগে পবিত্র শবে বরাতের রজনীতে ক্যাম্পাস ও আশেপাশের এলাকার গরিব ও মেহনতি মানুষদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি ) রাতে বিশ্ববিদ্যালয় ও আশে পাশের এলাকার মানুষদের মাঝে এই কর্মসূচি পালন করা হয়।

ইফসার সভাপতি মুজাহিত হোসেন বলেন, “এই মহৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ইফসা’র সকল সদস্য ও প্রত্যক্ষ– পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতি মাসেই ইফসা’র উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।”

তিনি আরও বলেন, যেকেউ চাইলে মাত্র ৫০ টাকা দান করে গরীব, মেহনতি মানুষদের মুখে অন্তত একদিন ১ বেলা খাবার তুলে দিতে পারেন। পরবর্তী মাস গুলোতে প্রোগ্রামের আগে ফান্ড কালেকশন শুরু হলে যেকেউ এই ফান্ডে দান কর‍তে পারবে।

এছাড়া তিনি ঘোষনা করেন, “নতুন বছরে আমরা ইফসা’র জন্য নতুন মেম্বার রিক্রুট করছি। বিশেষ করে ৫৩ ও ৫৪ ব্যাচের অনুজরা যদি স্বেচ্ছাসেবী সামাজিক কাজে যুক্ত হতে আগ্রহী হন, তাহলে আমাদের জানাতে পারেন।”